• বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা কুড়িগ্রাম-৩ আসনে সংরক্ষিত সংসদ সদস্যের বিশেষ প্রতিনিধি তারিক আবুল আলা চৌধুরী ৩ বছরেও চালু হয়নি পাঙ্গাহাটে ২কোটি টাকা ব্যয়ে নির্মিত সবজীর মার্কেট ১৮ দোকান ও ৬ বিক্রয়কেন্দ্র পড়ে আছে অব্যবহৃত আগাছা-ফাটল ও মাদক সেবনের চিহ্ন জাতিসংঘে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী আগামী জানুয়ারিতে ইউপি নির্বাচন হতে পারে : ইসি মাছউদ এসডিজি অর্জনে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর বিটিভিতে উচ্চ শ্রেণিতে উন্নীত হলেন ভাওয়াইয়া ভাস্কর ভূপতি ভূষণ বর্মা কুড়িগ্রামে ঝুঁকিপূর্ণ সেতু দিয়ে ১৫ হাজার মানুষের চলাচল ‘সাইকেল-অটোরিকশা উঠলেই কেঁপে ওঠে সেতু’ অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন

সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬

যুগের খবর ডেস্ক: / ৯২ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

আজ সকালে দেশের সিলেট ও বগুড়া জেলায় পৃথক দুটি ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১৬ জন প্রাণ হারিয়েছেন। এর মধ্যে সিলেটে দুটি দূরপাল্লার বাসের মুখোমুখি সংঘর্ষে ৯ জন এবং বগুড়ায় যাত্রীবাহী বাসের চাপায় ৭ দিনমজুরের মৃত্যু হয়েছে।
সিলেটে দুই বাসের সংঘর্ষে ৯ যাত্রীর মৃত্যু:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৭টার দিকে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলার কাশিকাপন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেঙ্গল স্লিপার কোচের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের গভীর খাদে পড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৭ জন মারা যান। পরবর্তীতে গুরুতর আহতদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আরও এক শিশুকে মৃত ঘোষণা করেন। নিহতদের সবাই ইউনিক পরিবহনের যাত্রী ছিলেন। পরে আরও এক জন মারা যান সবশেষ ৯ জন মারা যান।
বগুড়ায় বাস চাপায় ৭ দিনমজুর নিহত, ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ:
এদিকে বগুড়া সদর উপজেলার এরুলিয়া বাজার এলাকায় বগুড়া-নওগাঁ মহাসড়কে ভোরের দিকে অপর দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। ঢাকা থেকে নওগাঁগামী শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাস এরুলিয়া বাজার এলাকায় পৌঁছে চালক নিয়ন্ত্রণ হারালে এ দুর্ঘটনা ঘটে। বাসটি রাস্তার পাশে কাজের সন্ধানে দাঁড়িয়ে থাকা দিনমজুরদের সজোরে চাপা দেয়।
ঘটনাস্থলেই ৩ জন শ্রমিকের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জন মারা যান।
এ মর্মান্তিক দুর্ঘটনার প্রতিবাদে এবং স্পিডব্রেকার নির্মাণের দাবিতে এরুলিয়া বাজার এলাকায় স্থানীয় ক্ষুব্ধ জনতা টানা ৪ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা