• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৬৫ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। এঘটনায় রোববার বিকালে ভূরুঙ্গামারী থানায় জিডি করা হবে বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ।
জানাগেছে, গত বৃহস্পতিবার বিদ্যালয় ছুটির পর সমস্ত শ্রেণি কক্ষের দরজা তালাবদ্ধ করা হয়। সাপ্তাহিক ছুটি শেষে বোরবার সকালে বিদ্যালয় খোলার পর দেখা যায় একটি শ্রেণির কক্ষ থেকে চারটি এবং অপর দুটি শ্রেণি কক্ষ থেকে তিনটি করে ছয়টি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। বিদ্যালয় বন্ধ থাকায় কে বা কারা যেন এসব মালামাল চুরি করে নিয়ে যায়। সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোর সনাক্ত করা যায়নি।
খোচাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহ বলেন, বৃহস্পতিবার ছুটির সময় সবকিছু ঠিকঠাক ছিল। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছিল। রোববার সকালে বিদ্যালয়ে এসে দেখি শ্রেণি কক্ষের দরজা খোলা। তিনটি কক্ষ থেকে দশটি ফ্যান ও তিনটি সিসি ক্যামেরা চুরি হয়ে গেছে। চুরির ঘটনাটি উপজেলা শিক্ষা অফিসারকে জানানো হয়েছে। বিদ্যালয় ছুটির পর থানায় গিয়ে জিডি করা হবে।
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এছাহাক আলী বলেন, বিদ্যালয়ের মালামাল চুবির ঘটনাটি প্রধান শিক্ষক জানিয়েছেন। প্রধান শিক্ষককে আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা