• শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
Headline
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে চেক বিতরণ সমাজকল্যাণ মন্ত্রীর রাজারহাটে ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন কুড়িগ্রাম জেলা প্রশাসনের সাপ্তাহিক গণশুনানি অনুষ্ঠিত কুড়িগ্রামে হুমকীতে কল্যাপাড়া সর: প্রা: বিদ্যালয় বাবা জমিদাতা ছেলে প্রধান শিক্ষক স্কুলের জমির বরাদ্দ দুজনের নামে ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদ,দুই সার ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুড়িগ্রামে তিস্তা নদী তীব্র ভাঙন, মুহূর্তেই নদীগর্ভে বিলীন বসতভিট আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা শুভ জন্মাষ্টমী আজ চিলমারীতে “ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির” ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত  সমাজবিরোধী অপশক্তির বিরুদ্ধে সর্তক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

আমি সাবিনা ইয়াসমীনের ভক্ত: রুনা লায়লা

যুগের খবর ডেস্ক: / ১৮ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

বাংলাদেশে ৭০ থেকে ৯০ দশকের সিনেমা মানেই রুনা লায়লা ও সাবিনা ইয়াসমীনের গান। কিংবদন্তি এই শিল্পীরা নিজেদের গানে প্রজন্মের পর প্রজন্ম মুগ্ধ করেছেন। একসঙ্গে অনেক জনপ্রিয় গানে দুজন কণ্ঠ দিয়েছেন। তাদের গান মানেই যেন সুরে ভেসে যাওয়া।
চলতি বছর একটি টেলিভিশনের সাক্ষাৎকারে সাবিনা ইয়াসমীনকে নিয়ে কথা বলেন রুনা লায়লা। উপস্থাপকের এক প্রশ্নে রুনা লায়লা নিজেকে সাবিনা ইয়াসমিনের ফ্যান বলে দাবি করেন।
রুনা লায়লা বলেন, ‘সাবিনা ইয়াসমিন একজন খুবই উচ্চমানের শিল্পী। আমি নিজেই তার গানের ফ্যান। বিশেষ করে তিনি রোমান্টিক ও স্যাড গানগুলো এতো দারুণ গেয়েছেন, সেটাকে খুব সম্মান করি।’
এ দিকে শুক্রবার (৪ সেপ্টেম্বর) ৭২ পেরিয়ে ৭৩ বছরে পা দিয়েছেন সাবিনা ইয়াসমীন। ১৯৫৪ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন এই কিংবদন্তি। তার বাবা লুতফর রহমান ব্রিটিশ রাজের অধীনে সরকারি কর্মকর্তা ছিলেন এবং মা বেগম মৌলুদা খাতুন। পৈতৃক বাড়ি সাতক্ষীরায়।
সাবিনা ইয়াসমীন তার বাবার চাকরির সূত্রে নারায়ণগঞ্জে বেড়ে ওঠেন। ১৯৬৭ সালে আমজাদ হোসেন ও নুরুল হক বাচ্চু পরিচালিত ‘আগুন নিয়ে খেলা’ চলচ্চিত্রে প্রথম প্লেব্যাক করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা