• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
Headline
পরিবেশ ও প্রাণিকুলের প্রতি শিক্ষার্থীদের যত্নশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ভূরুঙ্গামারীতে অধিক দামে সার বিক্রিকালে দুই সার ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার কুড়িগ্রামের মীরেরবাড়িতে সবজির সবুজ বিপ্লব, ৮০০ কৃষকের ঘামে বদলাচ্ছে গ্রামীণ অর্থনীতি ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে: হাইকোর্ট আলাদা থাকছেন মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন সৃজিত! কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল শিশুর রাজারহাটে পানির ট্যাংকে চেতনানাশক মিশিয়ে চুরির চেষ্টা, অসুস্থ- ৭ উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু

ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ১৬ Time View
Update : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুয়া খেলার অভিযোগে ৪ জুয়াড়ি গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরের উপজেলার ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত হলো-ময়নাল হক (৬৫), মাসুম হোসেন (৪৪), গাজীউর রহমান (৪৭) ও নজরুল ইসলাম (৪১)। ময়নাল, মাসুম ও নজরুল ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকার বাসিন্দা। গাজীউর একই ইউনিয়নের খামার পত্রনবীশ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বাগভান্ডার বাজারের পেছনের একটি সুপারি বাগানে দীর্ঘদিন যাবত কয়েকটি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন এলাকার জুয়াড়িরা সেখানে জুয়া খেলতে আসতো। জুয়ার পাশাপাশি সেখানে মাদক সেবন চলত। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলে। এসময় চারজন জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাসহ গ্রেপ্তার করা সম্ভব হয়। কয়েকজন জুয়াড়ি পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে পালিয়ে যেতে সক্ষম হয়।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, গ্রেপ্তারকৃত জুয়াড়ি ও পালিয়ে যাওয়া জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইনে মামলা দায়ের প্রক্রিয়া চলছে।  জুয়ার আসরগুলোতে জুয়া খেলা ও মাদক সেবন একসাথে চলতে থাকে। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে এই অভিযান চালানো হয়। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা