• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
Headline
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধাকে হত্যা, অভিযুক্ত আটক সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম

সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

যুগের খবর ডেস্ক: / ২১ Time View
Update : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী সোমবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২৪ সেপ্টেম্বর অধিবেশনে ভাষণ দেবেন তিনি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর ভাষণ দেওয়ার পরদিন ২৫ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।
সফরকালে প্রধানমন্ত্রী জাতিসংঘের উচ্চপর্যায়ের কয়েকটি বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন। রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশ আয়োজিত আলোচনাতেও অংশ নেবেন তিনি।
এছাড়া, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গাসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা রয়েছে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া নৈশভোজেও অংশ নেবেন প্রধানমন্ত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা