• মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
Headline
আমার মেয়ে রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত রাজারহাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত শ্রেষ্ঠ শিক্ষকদের ক্রেস্ট ও সনদ দিয়ে সংবর্ধনা শতাধিক গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী চিলমারীতে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত কুড়িগ্রামে গাছে গাছে মুগ্ধর বাণি মুগ্ধতা ছড়াচ্ছে চারপাশে কুড়িগ্রামে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মাদ্রাসায় বিক্ষোভ, অধ্যক্ষের পদত্যাগ ১২ কেজির সিলিন্ডারে বাড়লো ২৫২ টাকা “মাদক নির্মূলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সততা ও নিষ্ঠার সঙ্গে ভূমিকা রাখতে হবে”                      -কুড়িগ্রামের রাজারহাটে মেজর জেনারেল (অব.) আমসাআ আমিন কুড়িগ্রাম সীমান্তে পিস্তল, গুলি ও সন্দেহজনক এক কেজি ‘আইস’ উদ্ধার

রাজারহাটে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১১ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা উদযাপন নির্বিঘœ, শান্তিপূর্ণ ও উৎসবমুখর করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতি ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম।
সভায় বক্তব্য দেন রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামুনুর রশিদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. কফিল উদ্দিন, উপজেলা এনসিপির সদস্য সচিব অ্যাডভোকেট সাজ্জাদুর রহমান সাগর, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক নিতাই চন্দ্র রায়, সদস্য সচিব রতন কুমার অর্ঘ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক সুশীল চন্দ্র সরকার ও সদস্য সচিব সুমন কুমার রায় প্রমুখ।
সভায় বক্তারা বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে ঘিরে উপজেলার প্রতিটি পূজাম-পে নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবকে সর্বজনীন ও আনন্দঘন করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদযাপন কমিটি এবং স্থানীয় জনগণের সমন্বিত সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন তারা।
সভায় পূজাম-পগুলোর নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিদ্যুৎ ও অগ্নিনিরাপত্তা, সড়ক যোগাযোগ এবং দর্শনার্থীদের নিরাপদ চলাচলসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যা ও প্রস্তুতির বিষয়গুলো তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা