• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে: রাষ্ট্রপতি

যুগের খবর ডেস্ক: / ১২৯ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

রাজনীতিতে মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা ও শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের মূল সৌন্দর্য বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি গণতন্ত্রের বিকাশকে ব্যাহত করে।
বুধবার (৭ অক্টোবর) সকালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. এম এনামুল্লাহর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।
সাক্ষাৎকালে হাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। তিনি জানান, বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ১৫ হাজার শিক্ষার্থী অধ্যয়নরত। এ ছাড়া অবকাঠামোগত উন্নয়নে ৬০০ কোটি টাকা সরকারি বরাদ্দের বিষয়টিও তিনি রাষ্ট্রপতিকে জানান।
উপাচার্য শূন্য পদে শিক্ষক নিয়োগ, ছাত্রীদের আবাসন সংকটসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানে রাষ্ট্রপতির সহযোগিতা কামনা করেন।
রাষ্ট্রপতি এসব সমস্যা সমাধানে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। একই সঙ্গে তুলনামূলকভাবে পিছিয়ে থাকা দেশের উত্তরাঞ্চলে উচ্চশিক্ষার প্রসারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান সমুন্নত রাখার আহ্বান জানান তিনি।
সাক্ষাৎকালে হাবিপ্রবি উপাচার্য বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।
এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিব এবং হাবিপ্রবির উপ-উপাচার্য, ট্রেজারার ও রেজিস্ট্রার উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা