• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  রাজারহাটে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে গেছে ভোগান্তিতে স্থানীয়রা চিলমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু আসছে মৌসুমী হামিদের ‘যাপিত জীবন’

চিলমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

​নুরবক্ত আলী, স্টাফ রিপোর্ট : / ৬৩ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রাম জেলার চিলমারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে থানাহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপিত হয়েছে।
শনিবার (০৭ নভেম্বর) সকালে দিবসটি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। স্কুলের প্রধান শিক্ষক মো: তৈয়ব আলীর সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে উপস্থিতিতে আয়োজিত এই কর্মসূচিতে বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, ম্যানেজিং কমিটির সদস্য এবং শিক্ষার্থীবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং ৭ই নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট ও তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিশেষ রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা ৭ই নভেম্বরের সিপাহী-জনতার ঐতিহাসিক বিপ্লবের তাৎপর্য তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে সঠিক ইতিহাস জানার ওপর গুরুত্বারোপ করেন এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পরবর্তীতে পুরস্কার বিতরণের ঘোষণা দিয়ে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা