• শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক রাজারহাটে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ  রাজারহাটে ঐতিহাসিক ৭নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ভূরুঙ্গামারীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর স্টিলের পাটাতন ভেঙে গেছে ভোগান্তিতে স্থানীয়রা চিলমারীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির কুড়িগ্রামে অ্যাম্বুলেন্সের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু আসছে মৌসুমী হামিদের ‘যাপিত জীবন’

কুড়িগ্রামে মাদক সেবনে বাধা দেয়ায় স্বামী-স্ত্রীকে ছুরিঘাত, নিহত স্বামী, গ্রেফতার মাদকাসক্ত যুবক

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৯ Time View
Update : শনিবার, ৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামে পৌর টাউন হল মিলনায়তনে এক যুবকের ছুরিঘাতে পৌর কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত  হয়েছেন। এই ঘটনায় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার(৭নভেম্বর) বিকেলে টাউন হল মিলনায়তন চত্বরে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির বাড়ি কুড়িগ্রাম পৌর এলাকার বাস স্ট্যান্ড সংলগ্ন ছয় আনিপাড়ার বাসিন্দা মনসুর আলী এবং স্ত্রী মল্লিকা বেগম (৫৫)।
গ্রেফতারকৃত ব্যক্তি পৌর এলাকার সরদারপাড়ার বাসিন্দা জুলহাস আহমেদের পুত্র শাহনেওয়াজ ওরফে সানি (৩২)।
পুলিশ ও স্থানীয়রা জানান,পৌর টাউন হল মিলনায়তনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠান চলছিল। এসময় সানি মাদক সেবনের জন্য টাউন হল মিলনায়তনে চত্বরে গেলে তাকে বাধা দেয় নিহত কেয়ারটেকার মনসুর আলী। পরে অনুষ্ঠান শেষ হলে অতিথিসহ আগত মানুষজন চলে যায়। দুপুর হওয়ায় মনসুর আলীর স্ত্রী দুপুরের খাবার নিয়ে সেখানে যান। এসময় আটক যুবক তাদের উপর ছুরি নিয়ে হামলা চালায়। স্থানীয়রা চিৎকার শুনে গিয়ে আহতাবস্থায় তাদের উদ্ধার করে কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে আসে। এবং সানিকে আটক করে পুলিশে সোপর্দ করে।
কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা: নূরে নেওয়াজ বলেন, দুজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলেও এর মধ্যে একজন পথিমধ্যে মারা গেছেন। উপর জনকে গুরুত্বর অবস্থায় ভর্তি করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এই ঘটনায় সানি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা