• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
Headline
৬ জেলায় ৮ দিনের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেল সশস্ত্র বাহিনী কুড়িগ্রামে তিস্তার পানিতে বাদাম চাষের ব্যাপক ক্ষতি ভূরুঙ্গামারীতে দুঃস্হ্য পরিবারের মাঝে ছাগল, শস্য,সবজিবীজ ও কৃষি উপকরণ বিতরণ রোহিঙ্গা সংকট, শ্রমিক কল্যাণ ও বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশ-মালয়েশিয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত সালাহ’র নৈপুণ্যে চতুর্থ বিশ্বকাপে এসে ঐতিহাসিক জয় মিসরের নৃত্য থেকে উঠে আসা আবান্তিকার স্বপ্ন আরো বড় নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি ৫৫কেজির বাঘাইড় ৮৫ হাজার টাকায় বিক্রি কুড়িগ্রামে মাদকসেবী ও চাঁদাবাজদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি

যুগের খবর ডেস্ক: / ১৩ Time View
Update : সোমবার, ২২ জুন, ২০২৬

নতুন প্রজন্মের কাছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দর্শন ছড়িয়ে দিতে চলতি বছরের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে পর্যন্ত ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
রবিবার (২১ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, সরকার ২৫ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৭ পর্যন্ত ‘নজরুল বর্ষ’ হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ ঘোষণা ২৫ মে ২০২৬ তারিখ থেকেই কার্যকর হবে।
এর আগে ২৩ মে ময়মনসিংহ সফরকালে ‘নজরুল বর্ষ’ পালনের ঘোষণা দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওইদিন সন্ধ্যায় ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদ্‌যাপনের উদ্বোধন শেষে এই ঘোষণা দেন তিনি।
ওই সময় প্রধানমন্ত্রী বলেন, আমি একটি প্রস্তাব রাখতে চাইছি যে, ২৫ তারিখে কবি নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী, জন্মবার্ষিকী উপলক্ষে ২০২৬ সালের ২৫ মে থেকে ২০২৭ সালের ২৫ মে আগামী এক বছর আমরা নজরুল বর্ষ ঘোষণা করতে চাই। এরই ধারাবাহিকতায় এবার নজরুল বর্ষ পালনের বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে প্রজ্ঞাপন জারি করল সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা