• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
Headline
চিলমারীতে ফের ব্রহ্মপুত্রের ডানতীর রক্ষা বাঁধে ধস, আতঙ্ক উপজেলাবাসী এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন: রাজারহাটের ৫ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত ১ হাজার ৭৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৪, বহিষ্কার নেই জামায়াত আমিরের আসনের সমস্যা নিরসনে একসঙ্গে কাজ করবে সরকার ও বিরোধী দল বন্যার পানি কমতেই কুড়িগ্রামে ভাঙনের থাবা, বিলীন বসতভিটা-ফসলি জমি কুড়িগ্রামে সুপারি বাগানের আড়ালে গাঁজা চাষ জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কুড়িগ্রামে এনসিপির ৩৬ দিনের জুলাই জাগরণ কর্মসূচি শুরু কুড়িগ্রামে বন্যার্তদের মাঝে খাবার তুলে দিলো প্রশাসন আকস্মিক বন্যায় প্লাবিত কুড়িগ্রামের নিম্নাঞ্চল, পানিবন্দী প্রায় ১০ হাজার মানুষ চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের তিব্র ভাঙ্গনে শিকার হয়ে”, বাড়ি-ভিটা হারিয়েছেন ২৫টি পরিবার বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস করুন : প্রধানমন্ত্রী

এইচএসসি ও আলিম পরীক্ষার প্রথম দিন: রাজারহাটের ৫ কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত ১ হাজার ৭৭ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩৪, বহিষ্কার নেই

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫ Time View
Update : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

সারা দেশের ন্যায় কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও আলিম পরীক্ষার প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে মোট ১ হাজার ৭৭ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। অনুপস্থিত ছিলেন ৩৪ জন। কোনো কেন্দ্রেই কোনো পরীক্ষার্থী বহিষ্কারের ঘটনা ঘটেনি বলে সংশ্লিষ্ট কেন্দ্র সচিবরা জানিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল থেকে উপজেলার পাঁচটি পরীক্ষা কেন্দ্রে কঠোর নিরাপত্তা ও প্রশাসনিক তত্ত্বাবধানে পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালে প্রতিটি কেন্দ্রে ছিল উৎসবমুখর ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়নি।
উপজেলার রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ কেন্দ্রে ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৭ জন অনুপস্থিত ছিলেন। রাজারহাট মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ৭৫ জনের মধ্যে ১ জন, রাজারহাট কারিগরি বাণিজ্যিক কলেজ কেন্দ্রে ২৭৩ জনের মধ্যে ২ জন, রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ২২৩ জনের মধ্যে ৮ জন এবং রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ৩২৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ জন অনুপস্থিত ছিলেন।
পরীক্ষা শুরুর আগে কেন্দ্রগুলোতে পরীক্ষার্থীদের প্রবেশ, আসন বিন্যাস ও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়। দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র সচিব, কক্ষ পরিদর্শক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে পরীক্ষার সার্বিক কার্যক্রম পরিচালনা করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমসহ প্রশাসনের কর্মকর্তারা বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে পরীক্ষার সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তারা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং দায়িত্ব পালনে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন।
রাজারহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল হাই বলেন, “প্রথম দিনের পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। সিসি ক্যামারার মাধ্যমে প্রতিটি কক্ষ পর্যবেক্ষণ করা হয়েছে। পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেছে এবং কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা