• সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ন
Headline
৩ দিনব্যাপী মা ও নবজাতকের যত্ন, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও কমিউনিটি এনগেজমেন্ট বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে জামায়াত আমিরের শোক জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধার মৃত্যু কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ অ্যাসিস্ট মেসির রাজারহাটে ইউপি সদস্যের বিরুদ্ধে হামলা-লুটপাটের অভিযোগ, ৬ দিন ধরে বাড়িছাড়া ১০ পরিবার প্রাথমিকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৩২৯৬৫ শিক্ষার্থী মেসিকে আটকাতে সুইজারল্যান্ডের যত পরিকল্পনা

কুড়িগ্রামে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৮ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় ‘বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬’ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের যৌথ উদ্যোগে আলোচনা সভা এবং শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
রবিবার (১২ জুলাই) বিকেল আড়াইটায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত আলোচনা সভায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম সভাপতিত্ব প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউর রহমান। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. প্লাবন রায়, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা এটিএম রিয়াসাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা কফিল উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান এবং আলোকিত রাজারহাট-এর সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত।
বক্তারা বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে পরিকল্পিত জনসংখ্যা ব্যবস্থাপনা, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং তরুণ প্রজন্মের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের ওপর বিশেষ গুরুত্ব দিতে হবে। এ লক্ষ্যে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি পরিবার পরিকল্পনা সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ে বিশেষ ও প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ চাকিরপশার ইউনিয়ন পরিষদ, ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রসহ ৩ জন ইউনিয়ন এফডব্লিউভির হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা