• বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ অপরাহ্ন
Headline
অবহেলায় যেন গণতন্ত্র হারিয়ে না যায়: রাষ্ট্রপতি রিশাদ-আলিসের ঘূর্ণিতে সিরিজ বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন, বিনিয়োগ ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা জোরদারের আহ্বান রাষ্ট্রপতির ভূরুঙ্গামারীতে ২৩ লাখ টাকার বাজেয়াপ্ত ও মেয়াদোর্ত্তীন পণ্য ধ্বংস করেছে কাস্টমস দেশে ফিরে বাঁধনের আক্ষেপ—আমার টিমও আমাকে বর্জন করেছে পলাশপুর গ্রাম নিশ্চিহৃ হওয়ার আশঙ্কা কুড়িগ্রামে তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদি জমি একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন আড়াই বছরের মেয়ের মুখের দিকে তাকিয়ে বাঁচতে চান তিনি পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম আগামী ২৩ সেপ্টেম্বর আব্দুল লতিফ, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ ব্রিকস সম্মেলনে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’

ভূরুঙ্গামারীতে সোনাহাট স্থল বন্দর দিয়ে ১ মাস ৭ দিন পর পাথর আমদানি শুরু

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম ) প্রতিনিধিঃ / ৬৩ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

দীর্ঘ ১মাস ৭ দিন পর কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অবস্থিত দেশের ১৮তম সোনাহাট স্থলবন্দর দিয়ে ভারত থেকে ফের পাথর আমদানি শুরু হয়েছে। ফলে কর্ম চাঞ্চল্য ফিরে এসেছে বন্দরে।
ভারত থেকে আসা পাথরের গুনগত মান  খারাপ, রিভার স্টোন বোল্ডার না দিয়ে  ছোট পাথর দেওয়া এবং ভারতীয় ব‍্যবসায়ীরা হঠাৎ পাথরের দাম বৃদ্ধির কারণে বাংলাদেশের ব্যবসায়ীরা গত ১৮ জুলাই থেকে সোনাহাট স্থলবন্দরে অনির্দিষ্ট কালের জন‍্য পাথর আমদানি বন্ধ করে দেন।
এরপর কয়েকদফা বৈঠক শেষে  দুই দেশের ব‍্যবসায়ীদের মধ্যে  সমঝোতা হওয়ায় মঙ্গলবার (২৫ আগস্ট ) সকালে ভারত থেকে পাথর বোঝাই ট্রাক বাংলাদেশে প্রবেশ করে। এতে  আমদানিকারক, শ্রমিক, পরিবহন মালিক ও বন্দরসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সোনাহাট স্থলবন্দরের আমদানি রফতানি কারক ব‍্যবসায়ী মেসার্স মাহিন এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী আব্দুল মান্নান জানালেন তার এলসিকৃত ২০টি পাথর বোঝাই ট্রাক ভারত থেকে বন্দরে প্রবেশ করেছে।
স্থলবন্দরের আমদানি রফতানি কারক সমিতির সভাপতি আবুল হোসেন ব‍্যাপারী জানান, ১ মাস ৭ দিন পরে মঙ্গলবার থেকে বন্দরে পাথর আমদানি শুরু হয়েছে। এতে ব‍্যবসায়ীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
সোনাহাট স্থলবন্দর সহকারী পরিচাল  বদিউজ্জামান জানান, দু’দেশের আমদানি ও রপ্তানিকারক ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ায় বন্দরে পুনরায় পাথর আমদানি শুরু হয়েছে। সোমবার বিকেল ৪ টা পর্যন্ত ওয়‍্যার হাউজে ৫৪টি পাথর বোঝাই ট্রাক প্রবেশ করেছ এবং বেশ কিছু ট্রাক প্রবেশের অপেক্ষায় আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা