• রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ ভূরুঙ্গামারীতে বর্নিল আয়োজনে কৃষক সম্মেলন অনুষ্ঠিত সকালে দুই জেলায় সড়ক দুর্ঘটনা, নিহত ১৬ বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন রাজারহাটে পাখির অভয়ারণ্য ঘোষণা, হাড়ি-পাতিলের বাসা উদ্বোধন করলেন ইউএনও ভূরুঙ্গামারীতে জুলাই গনঅভ্যুত্থান দিবসে জুলাই যোদ্ধা ও জুলাই শহীদের পরিবারবর্গকে সংবর্ধনা ও আলোচনা সভা ভূরুঙ্গামারীতে মাদকদ্রব ইয়াবা টেবলেটসহ আটক ১, একমাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০০ টাকা জরিমানা বজ্রপাতের ঝুকি কমাতে বজ্রনিরোধক হিসেবে দেড় শতাধিক তাল গাছের চারা রোপণ ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী

কুড়িগ্রাম জেলার শুরু চিলমারী ও রাজীবপুর নয় এই টোটাল এলাকায় যেন আমরা ভাঙন রোধ করতে পারি এবং এখানকার কোন মানুষের যেন বাড়ী-ঘর, মসজিদ, মাদ্রাসা, মন্দির, শ্মশান ঘাট, স্কুল, কলেজ, হাট বাজার আর যেন নদীতে বিলীন হয়ে না যায়। সে জন্যই বর্তমান সরকার তারেক রহমান সরকার, এই প্রকল্পগুলো হাতে নিয়েছেন-পানি সম্পদ প্রতিমন্ত্রী, ফরহাদ হোসেন আজাদ

হাবিবুর রহমান: / ১৮ Time View
Update : শনিবার, ৮ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে “পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ” বলেছেন, সরকারের নির্দেশনা সমৃদ্ধভাবে আমরা বাংলাদেশ গড়তে চাই, নদীতে বাঁধ দিলে কে বিএনপি, কে জামাত, কে এনসিপি করে (কোন দল করে) নদী ভাঙ্ন তা দেখবে না তখন সবাই উপকৃত হবেন বলে জানান তিনি। তিনি আরও বলেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করে যাচ্ছেন। এছাড়াও বিভিন্ন দেশের পরামর্শ নিচ্ছি, এটি দ্রুত ভাবে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
শনিবার (৮ই আগষ্ট) সকাল ১১টার দিকে, কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙন পরিদর্শনের সময় এসব কথা বলেন তিনি।
পরে তিনি নৌ-পথে স্পিডবোডে চিলমারী উপজেলা রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল সড়কটারী বাঁধ এলাকা, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী ও রাজিবপুর উপজেলার কোদালকাটি নদী ভাঙন এলাকায় দিনব্যাপী পরিদর্শন করবেন বলে জানা গেছে। সবশেষ তিনি গাইবান্ধার উদ্যেশ্যে রওনা হবেন বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম- ৩আসনের এমপি মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম- ৪আসনের এমপি মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত আসনের মহিলা এমপি সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহবায়ক মোস্তাফিজার রহমান, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ, চিলমারী উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, চিলমারী মডেল থানার অফিসার ইনচার্জ নয়ন কুমার, চিলমারী উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আঃ বারী সরকার, সদস্য সচিব সহঃ অধ্যাপক আবু হানিফাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা