• বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
Headline
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ ভূরুঙ্গামারীতে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দুই সার ব্যবসায়ীকেি ৪ লাখ ৫ হাজার টাকা জরিমানা, ১২ বস্তা ইউরিয়া,৭ বস্তা ডিএপি,এবং ৯ বস্তা এমওপি সার জব্দ জ্বালানি সংকট কাটাতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী হারাতে বসা ফারিণ বিজ্ঞাপনি সংবাদে ভূরুঙ্গামারীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি, সাক্ষাতের প্রত্যাশা কুড়িগ্রামে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে শিক্ষক মোতালেব গ্রেফতার কুড়িগ্রামে মোবাইল কিনে না দেওয়ায় কিশোরের আত্মহত্যা ভূরুঙ্গামারীতে বিদ্যালয়ের ফ্যান ও সিসি ক্যামেরা চুরি

ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ

বিনোদন ডেস্ক / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৬

প্রথম সিনেমাতেই ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার’ ঝুলিতে পুরে বাজিমাত করেছিলেন সুনেরাহ বিনতে কামাল। অভিনয়দক্ষতা দিয়ে দ্রুতই ঢালিউডে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করে নেন এই অভিনেত্রী। তবে এবার আর কেবল দেশের গণ্ডিতে সীমাবদ্ধ থাকছেন না তিনি; ক্যারিয়ারে যোগ হতে যাচ্ছে নতুন এক আন্তর্জাতিক মাইলফলক।
বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতা বিভাগে অফিশিয়াল সিলেকশন পেয়েছে তার অভিনীত নতুন সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। রুবাইয়াত হোসেন পরিচালিত এই চলচ্চিত্রের মাধ্যমেই প্রথমবারের মতো বিশ্বের প্রাচীনতম এই উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগে প্রতিনিধিত্ব করতে যাচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা।
এই ঐতিহাসিক অর্জনের অংশ হতে এবং সিনেমার অভিনয়শিল্পী ও কলাকুশলীদের সঙ্গে যোগ দিতে খুব শিগগিরই ইতালির ভেনিস শহরের উদ্দেশ্যে উড়াল দেবেন সুনেরাহ। ভেনিসের মতো বিশ্বমানের প্ল্যাটফর্মে আমন্ত্রণ পাওয়াকে কেবল ব্যক্তি ক্যারিয়ারের প্রাপ্তি হিসেবে দেখছেন না সুনেরাহ।
বরং আন্তর্জাতিক এই মঞ্চকে অভিজ্ঞতা অর্জনের এক নতুন ক্ষেত্র মনে করছেন তিনি। বিশ্বচলচ্চিত্রের নামীদামি নির্মাতা, আন্তর্জাতিক তারকা ও সিনেমা বিশেষজ্ঞদের সাথে এক ছাদের নিচে উপস্থিত থাকার এই সফর তার অভিনয় যাত্রায় নতুন দিগন্তের উন্মোচন করবে বলে আশাবাদী এই অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা