• শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
ব্রহ্মপুত্রের ভাঙন ঠেকাতে চিলমারী রক্ষার দাবি, চরবিষয়ক মন্ত্রণালয় গঠনের আহ্বান ভূরুঙ্গামারীতে ১০৩ পিস ভারতীয় ইয়াবা টেবলেটসহ মর্জিনা আক্তার নামে এক মাদক কারবারি নারী গ্রেফতার কুড়িগ্রামে সীমান্তে ভারতীয় মালামালসহ আটক ৩ শেষ মুহূর্তের জয়ে ফাইনালে আর্জেন্টিনা, স্কালোনি বললেন—‘রক্তের গন্ধ পেলেই জেগে ওঠে দল’ মাঠহীন শৈশব: প্রযুক্তির পর্দায় বন্দি নতুন প্রজন্ম ভূরুঙ্গামারীতে অনলাইন জুয়া, ক্যাসিনো সম্রাট ও অর্থ পাচারকারী চক্রের মুল হোতা আলাল গ্রেফতার সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী ভূরুঙ্গামারীতে ড্রেজার মেশিনে বালু উত্তোলন ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা ও দুটি শ্যালো মেশিন, বালু জব্দ উত্তরাঞ্চলে বিরোধী দলের এমপি বেশি থাকায় পরিকল্পিতভাবে উন্নয়ন বাজেট কমানো হয়েছে: কুড়িগ্রামে নাহিদ ইসলাম ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় রাশেদা নামে এক নারীর মৃত্যু

কুড়িগ্রামে মদক মামলায় একজনের ৭ বছরের সশ্রম কারাদন্ড

Reporter Name / ৮৯ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬
Oplus_131072

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:মাদক ব্যবসায় জড়িত থাকার অপরাধে বুধবার (২৯ এপ্রিল) নুর ইসলাম (৪৫) নামের এক ব্যক্তিকে ৭ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেন কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ জয়নাল আবেদিন।
কুড়িগ্রাম অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের সরকারি কৌশলী (অতিরিক্ত পিপি) অ্যাডভোকেট তারিক জানান, জেলার ফুলবাড়ি উপজেলার গোড়কমন্ডল এলাকার মৃত উমর আলীর পুত্র নুর ইসলামের বিরুদ্ধে ২৫ কেজি গাঁজা রাখার অভিযোগে ফুলবাড়ি থানা পুলিশ ২০১৬ সালে একটি মামলা দায়ের করেন। পরে ফুলবাড়ি থানার এসআই দুলাল উদ্দিন বাদী হয়ে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৭(খ) ধারার অপরাধের অভিযোগ আনয়ন করেন। পুলিশ তদন্ত রিপোর্টেও তাকে অভিযুক্ত করা হয়। সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে সন্দেহাতীতভাবে অপরাধ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ বিচারক জয়নাল আবেদিন বুধবার বিকালে জনাকীর্ণ আদালতে নুর ইসলাম কে ৭ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ঘোষণা করেন। একই সঙ্গে আসামির অত্র মামলায় পূর্বের মোট হাজতবাস সাজার মেয়াদ থেকে বাদ যাবে বলে উল্লেখ করা হয়।
দায়রা মামলা নং ৩৫৩/২০১৬। রায় ঘোষণার সময় আসামি নুর ইসলাম আদালতে উপস্থিত ছিলেন।
আসামী পক্ষে ছিলেন অ্যাডভোকেট আশরাফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা