• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৫ অপরাহ্ন
Headline
উলিপুরে ৪৫০জন নারী ও কিশোরীকে ডিগনিটি কিট বিতরণ কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাইবোনের মৃত্যু চিলমারীতে ১০০পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেফতার বজ্রপাতের ঝুঁকি কমাতে তালবীজ রোপণ করলেন কুড়িগ্রামের রাজারহাট ইউএনও যুক্তরাষ্ট্রে রোড ট্রিপের গল্পের সিনেমায় মৌসুমী প্রাতিষ্ঠানিক রূপ পেতে এগিয়ে যাচ্ছে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কুড়িগ্রামে সার না পেয়ে কৃষকদের ক্ষোভ, ডিলারের গোডাউনে ভাঙচুর কুড়িগ্রামে ট্রেনের ধাক্কায় গরুর মৃত্যু, প্রাণে বাঁচলেন মালিক কুড়িগ্রামে মাদক-চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে গণমিছিল কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

রাজারহাটে পুলিশের অভিযানে ৩ মাদককারবারী গ্রেফতার

Reporter Name / ১৬৫ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ৩ জন কথিত মাদককারবারীকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে বেশ কিছু ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১০ মে) রাতে উপজেলার ঘড়িয়াডাঙ্গা ইউনিয়নের চায়না বাজার থেকে মোস্তফি বাজারগামী সড়কে টহলরত পুলিশের কয়েকজন যুবকের চলাফেরায় সন্দেহ হয়। পরে তাদের আটক করে দেহ তল্লাশি চালানো হলে ৩ জনের কাছ থেকেই ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। গ্রেফতারকৃতরা হলেন- ভিম শর্মা গ্রামের শামসুল আলমের ছেলে গোলাম রাব্বানী (৪০), রাজিব টেপা মধুপুর (কাউনিয়া) গ্রামের আব্দুস সামাদের ছেলে মামুন (৩৮) এবং চায়না বাজার এলাকার আবু বক্করের ছেলে শাহ আলম (৪২)। পরে তাদের রাজারহাট থানায় নিয়ে আসা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। মামলা নম্বর ১৫, তারিখ ১১ মে ২০২৬। সোমবার (১১ মে) সকালে গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ বলেন, “মাদকের বিরুদ্ধে রাজারহাট উপজেলাকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা