• সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
Headline
সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রংপুর বিভাগের নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক সভায় প্রধানমন্ত্রী ‘নজর যেন না লাগে’ বললেন মিলন ও পূজা ভূরুঙ্গামারীতে শ্যালো ইঞ্জিন চালিত ধানবোঝাই ভটভটি উল্টে আকবর আলী নামে এক চালকের মৃত্যু কুড়িগ্রামে বিজিবি’র অভিযানে প্রায় ৩২ লাখ টাকার চোরাই পণ্য উদ্ধার ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত হতে পারে সেমিকন্ডাক্টর শিল্প: প্রধানমন্ত্রী চিলমারীতে “কেয়ারগিভিং- সম্ভাবনাময় পেশা ও ক্যারিয়ার” নিয়ে আলোচনা অনুষ্ঠিত তিস্তার ভাঙন ঠেকাতে কুড়িগ্রামে  জিও ব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন কুড়িগ্রামের নাককাটিহাটে হাঁসের মাংসের হোটেলে ৮ হাজার টাকা অর্থদন্ড

কুড়িগ্রামের রাজারহাটে মাইলস ফিড নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

Reporter Name / ৯৮ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

পিএম সৈকত, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাটে “মাইলস ফিডের সঠিক ব্যবহার ও গবাদিপশুর উৎপাদন বৃদ্ধি”বিষয়ক এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫মে) বিকালে উপজেলার রাজারহাট সদর ইউনিয়নের দেবীচরণ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুষ্টিবিদ আবুল কালাম আজাদ। জছিদুল হক মাস্টারের সভাপতিত্বে মাইলস ফিড’র ডিজিএম মিজানুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস ফিড’র ডিজিএম জিয়াউর রহমান জিয়া ও প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত,শহিদুল ইসলাম মাষ্টার, মাইলস ফিড’র এজিএম মঞ্জুরুল ইসলাম, মার্কেটিং অফিসার শরিফুল ইসলাম ও ডিলার মো. জয়নাল আবেদীন প্রমূখ।
বক্তারা বলেন, মাছ চাষী গবাদীপশু চাষীদের সঠিক পুষ্টি নিশ্চিত করতে মানসম্মত ফিড ব্যবহারের কোনো বিকল্প নেই। “মাইলস ফিড”ব্যবহারের মাধ্যমে পশুর স্বাস্থ্য ভালো থাকে, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধি পায় এবং খামারিরা আর্থিকভাবে লাভবান হন।
তারা আরও বলেন, অনেক সময় বাজারে নিম্নমানের বা ভেজাল ফিড পাওয়া যায়, যা মাছ ও পশুর জন্য ক্ষতিকর। এ ক্ষেত্রে খামারিদের সচেতন হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নজরদারি বাড়ানোর আহ্বান জানান বক্তারা।
আলোচনা সভায় খামারিদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা এবং মাইলস ফিড ব্যবহারের সঠিক নিয়ম ও পরামর্শ প্রদান করেন। সভায় স্থানীয় ৩ শতাধিক গরুর খামারি, মাছ চাষী সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা