• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
Headline
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ ও নিরপেক্ষ: প্রধানমন্ত্রী রাজারহাটে শহীদ রাজিবের কবরে শুদ্ধা নিবেদন করলেন উপজেলা প্রশাসন বাঁশঝাড় থেকে বিপুল পরিমাণ ভারতীয় প্যান্টের কাপড়,প্যান্টপিস ও ৬০ কেজি জিরা জব্দ বাংলাদেশে বিনিয়োগ এবং আরও দক্ষ কর্মী নিতে আগ্রহী সৌদি আরব : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উলিপুরে ধর্ষণের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন রাজারহাটে ৩ সপ্তাহ ধরে বন্ধ মিড ডে মিলের বিস্কুট বিতরণ প্রত্যন্ত চরাঞ্চল নারায়নপুরে জেলা প্রশাসকের পরিদর্শন: নারীদের কর্মসংস্থানে প্রশিক্ষণ উদ্বোধন বেতারের গুণী শিল্পী তরনী কান্ত রায় আর নেই

বিশ্ব বাবা দিবস আজ

যুগের খবর ডেস্ক: / ১৫৭ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

বিশ্ব বাবা দিবস আজ। নিঃশর্ত ভালোবাসা, দায়িত্ব আর ত্যাগের প্রতীক সেই মানুষটির প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানানোর দিন, যিনি পরিবারকে ছায়ার মতো আগলে রাখেন, কিন্তু থাকেন অনেকটা নীরব ব্যাকগ্রাউন্ডে।
প্রতি বছর জুন মাসের তৃতীয় রবিবার বিশ্ব বাবা দিবস হিসেবে পালিত হয়। পৃথিবীর সব বাবার প্রতি শ্রদ্ধা আর ভালোবাসা প্রকাশের ইচ্ছা থেকেই বিংশ শতাব্দীর শুরুর দিক থেকে বাবা দিবস পালনের প্রচলন হয়।
এই দিনটির সূচনা হয় ১৯১০ সালে, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে সোনোরা স্মার্ট ডোড নামের এক নারী তার বাবার প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রথমবারের মতো ‘ফাদার্স ডে’ উদযাপন করেন। তারই পথ ধরে এটি এখন বিশ্বের বহু দেশে পালিত একটি বিশেষ দিবসে রূপ নিয়েছে।
প্রায় সব বাবারাই তাদের সন্তানের কাছে বটবৃক্ষসম। হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের জীবনকে আরও উন্নত করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যান তারা। কয়েকটি শব্দে বাবাদের সংজ্ঞা দেওয়া মুশকিল। বলা চলে নিখাদ ভালবাসা এবং স্নেহের সঠিক সংজ্ঞা বাবা।
জানা যায়, ১৯০৭ সালের ডিসেম্বর মাসে যুক্তরাষ্ট্রের পশ্চিম ভার্জিনিয়ার মোনোনগাহয় কয়লাখনিতে ভয়াবহ বিস্ফোরণে প্রাণ হারান ৩৬২ জন পুরুষ। তাদের মধ্যে বেশির ভাগই ছিলেন সন্তানের বাবা। এর ফলে প্রায় এক হাজার শিশু পিতৃহারা হয়ে পড়ে। পরের বছর ৫ জুলাই পশ্চিম ভার্জিনিয়ার ফেয়ারমন্টের এক গির্জায় স্মরণসভার আয়োজন করা হয়। নিহত ব্যক্তিদের সম্মান জানাতে সন্তানরা মিলে এই প্রার্থনাসভার আয়োজন করে। এটি ছিল বাবাকে সম্মান জানাতে ইতিহাসের প্রথম আয়োজন।
১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন প্রতি বছর জাতীয়ভাবে বাবা দিবস পালনের রীতি চালু করেন। এর আগে ১৯৬৬ সালে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন জুনের তৃতীয় রবিবারকে আনুষ্ঠানিকভাবে বাবা দিবস হিসেবে নির্ধারণ করেন। তবে ১৯১০ সালের ১৯ জুন বিশ্বে প্রথমবারের মতো পালিত হয় বাবা দিবস। ওয়াশিংটন থেকে শুরু হলেও পরবর্তী সময়ে এক রাজ্য থেকে আরেক রাজ্যে এই দিবস পালনের কথা ছড়িয়ে পড়ে। ধীরে ধীরে মা দিবসের পাশাপাশি বাবা দিবসের প্রতিও সচেতন হতে থাকেন সন্তানরা। এরপর ১৯২৪ সালে মার্কিন প্রেসিডেন্ট ক্যালভিন কুলি বাবা দিবসের সম্মতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা