• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
Headline
আজ থেকে ৫দিন ব্যাপী দূর্গাপূজা আরাম্ভ,কঠোর নিরাপত্তা জোরদার দুর্গামন্ডপ পরিদর্শন করলেন রাজারহাট ইউএনও তানজিলা তাসনিম ভূরুঙ্গামারীতে ইউনিয়ন বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ২৪ ঘন্টার আলটিমেটাম কুড়িগ্রামে অনুসন্ধান ও উদ্ধার উপকরণ সামগ্রী বিতরণ ফুলবাড়ি উপজেলা বিএনপির দুই শীর্ষ নেতাসহ ৬জন সরকারি চাকরিজীবী সরকারি বিধিবিধান লঙ্ঘিত দুর্গাপূজা ঘিরে কুড়িগ্রামে বিজিবির বিশেষ নজরদারি দুর্গম চরের শিশুদের শিক্ষা উপকরণ দিল কুড়িগ্রাম চর উন্নয়ন পরিষদ ‘ঝরে পড়া ও বাল্যবিয়ে রুখতে চরে ভাসমান স্কুল ও মাধ্যমিক বিদ্যালয় জরুরি’ কু‌ড়িগ্রা‌মে জোড়া খুনের মামলার রায়, একজনের যাবজ্জীবন ভূরুঙ্গামারীতে দুধকুমার নদে বৈদ্যুতিক শক দিয়ে মাছ শিকার,এতে নদীর জীববৈচিত্র্য হুমকির মুখে কুড়িগ্রামে সাড়ে ৫ লক্ষাধিক টাকার ভারতীয় ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার-১ কুড়িগ্রামে একই পরিবারের ৬ জনই মানষিক অসুস্থ

কুড়িগ্রামে বৃদ্ধের পাশবিক লালসার শিকার ১১বছরের শিশু,অভিযুক্তকে গণধোলাই দিয়ে থানায় সোর্পদ

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৮৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে ১১বছরের শিশু কন্যাকে ধর্ষনের অভিযোগে আইয়ুব আলী(৬৫) নামের বৃদ্ধকে আটক করে থানায় সোর্পদ করেছে স্থানীয়রা। বুধবার(২৪জুন) সকাল সাড়ে ৯টায় উপজেলার নাজিমখান ইউনিয়নের তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের জনৈক ইউনুছ আলীর কন্যা (১১) কে বুধবার(২৪জুন) সকাল সাড়ে ৯টায় একই ইউনিয়নের তেলিপাড়া গ্রামের নছরউদ্দিনের ছেলে আইয়ুব আলী(৬৫) শিশুটিকে তার বাড়িতে নিয়ে আসে। এবং এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। মেয়েটির আত্মচিৎকারে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্ত আইয়ুব আলীকে হাতে-নাতে আটক করে।  পরে স্থানীয়রা উত্তেজিত হয়ে গণধোলাই দিয়ে  রাজারহাট থানায় পুলিশের নিকট সোর্পদ করেন। পাশবিক নির্যাতনের শিকার শিশুটির পরিবার জানান, মাদরাসা যাওয়া-আসার সময় শিশুটির সঙ্গে ওই বৃদ্ধ নানা-নাতনি সম্পর্ক তৈরি করেছিল। সেই সুবাধে আজ(বুধবার) সকালে হয়তো শিশুটিকে তার ফাঁকা বাড়িতে নিয়ে যায়। ঘটনাটি মহুর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে।
এ ঘটনায় রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার প্রস্তুতি চলছে বলে থানার অফিসার ইনচার্জ মামনুর রশিদ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা