• রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন
Headline
সার্ভেয়ার কলেজ প্রতিষ্ঠার প্রস্তাব, কারিগরি শিক্ষায় গুরুত্ব নিয়ে রাজারহাট ইউএনওর প্রশংসায় স্থানীয়রা ফারুকী-তিশার সংসারে ভাঙনের গুঞ্জন সাজেককে কেন্দ্র করে কী হচ্ছে, প্রশ্ন শফিকুর রহমানের হতদরিদ্র মানুষের নিজ ভিটায় সোলারসহ ঘর নির্মার্ণের প্রকল্প হাতে নেয়া হয়েছে:  রাজারহাটে শাড়ি বিতরণে ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু ভূরুঙ্গামারীতে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নুর মোহাম্মাদ নামে এক ব্যাংকিং ব্যবসায়ীর টাকা ছিনতাই আজ বিজয়া দশমী, ঢাক-শঙ্খের ধ্বনিতে বিদায়ের সুর অন্যের বারান্দায় রাত কাটানো লতা রানীর পাশে খাদ্য ও পোশাক দিয়ে দাঁড়াল রাজারহাট উপজেলা প্রশাসন পূজা হচ্ছে অসাম্প্রদায়িক এবং সর্বজনীন- রাজারহাটে শাড়ি উপহার বিতরণে কুড়িগ্রাম ডিসি সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী চীনে ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন পুতিন, ট্রাম্প ও শি

উলিপুরে ইয়াবা-গাঁজা ও নগদ টাকাসহ মাদক কারবারি গ্রেপ্তার

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৪৯৭ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
Oplus_131072

কুড়িগ্রামের উলিপুরে ৪০ পিস ইয়াবা, ১০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকাসহ মমিনুল ইসলাম (৪৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাতে উপজেলার পান্ডুল ইউনিয়নের মহিষমুড়ি গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। মমিনুল ওই গ্রামের মৃত আব্দুল জলিল ব্যাপারীর ছেলে।
পুলিশ জানায়, সোমবার রাতে মাদক বিক্রির গোপন সংবাদ পেয়ে পুলিশের একটি দল মহিষমুড়ি গ্রামে অভিযান চালায়। রাত আনুমানিক ১০টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মাদক বিক্রির সময় মমিনুল ইসলামকে আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁর সঙ্গে থাকা আরেক ব্যক্তি দৌড়ে পালিয়ে যান।
পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে মমিনুল ইসলামের দেহ তল্লাশি করে তাঁর পরিহিত লুঙ্গির ডান কোচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৪০টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের হিসাবে ইয়াবাগুলোর ওজন প্রায় ৪ গ্রাম। এ ছাড়া তাঁর কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা, একটি ইনফিনিক্স অ্যান্ড্রয়েড মুঠোফোন, একটি বাটন ফোন এবং মাদক বিক্রির নগদ ৭১ হাজার ১০০ টাকা জব্দ করা হয়।
এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)  সাঈদ ইবনে সিদ্দিক বলেন, এ ঘটনায় মমিনুল ইসলামসহ পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আটককৃত আসামীকে মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে জেলহাজতে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা