• শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
ডেঙ্গু মোকাবিলায় দেশবাসীর জন্য প্রধানমন্ত্রীর জরুরি বার্তা ইভার ধ্যান-জ্ঞান মডেলিং ব্যক্তি উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী রাজারহাটে দুর্গারাম আবাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত কুড়িগ্রামে তিস্তায় মাছের আকাল, জেলেপল্লিতে ম্লান পূজার আনন্দ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে আসন্ন দূর্গাপুজা উপলক্ষে সোনাহাট স্থল বন্দরে টানা ৭ দিন আমদানি- রপ্তানি কার্যক্রম বন্ধ ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড নির্বাপন মহড়া রাজারহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত চিলমারীর “সার্বিক বিষয় নিয়ে জামায়াতের নেতা-কর্মীদের সাথে এমপির” আলোচনা

হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে: বিমান পরিবহন মন্ত্রী

যুগের খবর ডেস্ক: / ১৫৬ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

হজযাত্রীদের বিমান ভাড়া কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে সংসদে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদুজ্জামান মিল্লাত।
রবিবার (৩০ আগস্ট) সংসদ সদস্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগে হজের জন্য বিমান ভাড়া প্রায় ২ লাখ টাকা ছিল। অন্তর্বর্তীকালীন সরকার সেটি কমিয়ে প্রথমে ১ লাখ ৬৫ হাজার টাকা নির্ধারণ করে।
তিনি বলেন, গতবার আমরা প্রথম হজ পেয়েছি। সে সময় হিসাব করে বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা পর্যন্ত নামিয়ে আনতে পেরেছিলাম। এবার ডায়নামিক প্রাইসিংয়ের মাধ্যমে হিসাব করে তা ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে।
বিমানমন্ত্রী আরও বলেন, ভবিষ্যতে হজযাত্রীদের বিমান ভাড়া আরও কমানোর চিন্তা-ভাবনা রয়েছে। বিমানের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করা এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের রুটগুলো পুরোপুরি চালু হলে আয় বাড়বে। তখন বিমান ভাড়া আরও কমানোর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, অন্যান্য এয়ারলাইন্স যেভাবে পরিচালিত হয়, তার সঙ্গে সামঞ্জস্য রেখেই আমাদের টিকিটের দাম নির্ধারণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা