• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
Headline
স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে একগুচ্ছ কর্মসূচি চিলমারীতে “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা বাঁধে ধস, হুমকিতে প্রায় ১০গ্রামের মানুষ প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ চিলমারীতে আবারও “ব্রহ্মপুত্র নদের ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক এলাকাবাসী নজরুল বর্ষে রাজারহাটে শিক্ষার্থীদের পুরস্কৃত, মিলল গাছের চারাও জাতিসংঘ সদর দপ্তরে ভুটানের প্রধানমন্ত্রী ও মালদ্বীপের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক শেষ ভাষণে যুদ্ধ-এআই-জলবায়ু সংকটে জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেসের সতর্কবার্তা ভূরুঙ্গামারীতে এসএসসিতে জিপিএ -৫ ও জুনিয়র বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না, স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৫ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

কুড়িগ্রামে সফর কালে আজ বুধবার দুপুরে কুড়িগ্ৰাম সার্কিট হাউজে সাংবাদিকের সাথে মতবিনিময় কালে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন আগামী ২৭ সালের জানুয়ারি মাস থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে যাচ্ছে এবং আগামী  ৬ই জুনের মধ্যে নির্বাচন সম্পন্ন হবে।
এ সময় তিনি বলেন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি কোন কলঙ্কের দায় নিবে না।যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন তারা মানসিক ভাবে প্রস্তুতি গ্ৰহন করতে পারেন এবং জনগণের ভোটে নির্বাচিত বিএনপি জনগণের সরকার। আগামী স্থানীয় সরকার নির্বাচন গুলি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করবার জন্য আমি আজকেও আইনশৃঙ্খলা মিটিংয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবো। আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে নির্বাচন নিয়ে কোন কলঙ্ক বিএনপি নিবে না।মন্ত্রণালয়ের পক্ষ থেকেও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে  যা যা করার প্রয়োজন আমরা করব এবং নির্বাচন কমিশনকে সার্বিক সহায়তা করব।
এসময় উপস্থিত ছিলেন রংপুর জেলা পরিষদের প্রশাসক ও রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম, রংপুর সিটি করপোরেশনের প্রশাসক মাহামুদল হক চৌধুরী ডন,লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসক মমিনুল,কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসাইন কায়কোবাদ, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব,ড্যাবের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ডাক্তার ইউনুস আলী, সাবেক পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
এসময় আরো উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, সদস্য সচিব আবু হানিফ বিপ্লব, পৌর বিএনপির আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুবদল নেতা নাসিম পারভেজ তারা, নাদিম আহমেদ, এটিএম নজিবর রহমান লেলিন, মাসুদ রানা বাবু, হাসান যুবায়ের হিমেল, আমিমুল এহসান, ছাত্রদল সভাপতি আশরাফুল হক বিপুল, সাধারণ সম্পাদক সোহেল রানা, জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রেশমা সুলতানা, সাধারণ সম্পাদক মোসলেমা খাতুন মিলিসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা