• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
Headline
উলিপুরে ৭ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা কুড়িগ্রামে তরুণীকে কাশফুলের ক্ষেতে আটকে রেখে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ দুর্গাপূজা উপলক্ষে টানা ৯ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান  রাজারহাটে জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের উপর নির্মাণাধীন সোনাহাট সেতুর পাশে অবৈধভাবে বালু উত্তোলন ছেলের সঙ্গে সুইমিংপুলে পরীমনির জলকেলি, মুগ্ধ নেটিজেনরা রাজারহাটে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ভূরুঙ্গামারীতে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরা রোগ নিয়ন্ত্রণে, পিপিআর রোগের বিনামূল্যে টিকাদান কর্মসুচি উদ্বোধন কুড়িগ্রামে নিলামের গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু ‘দুর্নীতি-অনিয়ম রোধে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণের সহযোগিতা প্রয়োজন’     —–ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু

উলিপুরে ৭ শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

নুরবক্ত আলী, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৭১ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের উলিপুরে বিভিন্ন পরীক্ষায় অসামান্য সাফল্য অর্জনকারী প্রায় ৭০০ জন কৃতি শিক্ষার্থীকে বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংবর্ধনা প্রদান করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টায় উলিপুরের গুঞ্জন কমিউনিটি সেন্টারে ‘উলিপুর উন্নয়ন ফোরাম’-এর আয়োজনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উলিপুর উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পঞ্চম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বৃত্তিপ্রাপ্ত এবং এস.এস.সি পরীক্ষায় জিপিএ-৫ (এ-প্লাস) অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৭ কুড়িগ্রাম-৩ (উলিপুর) আসনের সংসদ সদস্য এবং উলিপুর উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্যে প্রধান অতিথি বলেন, অবহেলিত উলিপুরের অবসান ও উন্নয়ন ঘটাতে তরুণ ও মেধাবী শিক্ষার্থীদের মেধার সঠিক বিকাশ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের অনুপ্রেরণা ও উৎসাহ যোগাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে উল্লেখ করে তিনি মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান। একই সাথে শুধু দেশেই নয়, মেধা দিয়ে বিশ্বমঞ্চেও উলিপুরের সুনাম ছড়িয়ে দেওয়ার জন্য কৃতি শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

সংবর্ধনা পেয়ে আবেগাপ্লুত প্রতিক্রিয়া ব্যক্ত করে এস.এস.সিতে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থী মোছা. রাফিয়া সুলতানা বলেন, “উপজেলা পর্যায়ের এমন একটি বড় আয়োজন থেকে ক্রেস্ট ও সম্মাননা পেয়ে আমার খুব আনন্দ লাগছে। এই স্বীকৃতি আমাদের পড়াশোনায় আরও মনোযোগ দিতে এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল করতে ভীষণ অনুপ্রেরণা জোগাবে।”

বৃত্তিপ্রাপ্ত আরেক শিক্ষার্থী ফারহান বলে, “বড় ভাইয়া-আপু এবং আমাদের একসাথে এই সংবর্ধনা দেওয়াটা একটা দারুণ অভিজ্ঞতা। প্রধান অতিথি স্যারের বক্তব্য শুনে আমাদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। আমরা উলিপুরের নাম উজ্জ্বল করতে মন দিয়ে পড়াশোনা করব।”

অনুষ্ঠানে উলিপুর উপজেলা জামায়াতের আমীর এড. কামাল কবির লিটন, সেক্রেটারি প্লাবন সরকার, উলিপুর উপজেলা ছাত্রশিবির (উত্তর) সভাপতি, আব্দুল্লাহ আল ফারাবী, (দক্ষিণ) সভাপতি, রাকিব হাসানসহ স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা