• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬৩ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুড়িগ্রামে বর্ণাঢ্য র‍্যালি ও  সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিশাল র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ দোয়েল চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি নাসিম পারভেজ তারার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাদিম আহমেদের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তফিজার রহমান।
প্রধান অতিথির বক্তব্যে মোস্তফিজার রহমান বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে যুবদলের ভূমিকার ওপর জোর দিয়ে বলেন, “আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়েই যুবদল বারবার দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে নিজেদের প্রমাণ করেছে। আজকের এই তারুণ্যই আগামী দিনের গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। কোনো অন্যায় ও ষড়যন্ত্র এদেশের তরুণ সমাজ বরদাস্ত করবে না।”
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদ। তিনি তার বক্তব্যে বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় যুবদলের নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্যের বিকল্প নেই।
এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব এবং কুড়িগ্রাম পৌরসভার সাবেক মেয়র আবু বকর সিদ্দিক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য সাংবাদিক সাইয়েদ আহমেদ বাবু,সহ-অধ্যাপক রফিকুল ইসলাম, জেলা যুবদল নেতা ওয়াজেদ আলী ঝিনুক,মোঃ ফারুক হোসেন,মোরশেদ হোসেন লিটু,আব্দুল হামিদ, রাকিবুল ইসলাম বকসী রকি,সাবেক জেলা ছাত্রদল সভাপতি আমিমুল এহসান, সাবেক সাধারণ সম্পাদক হাসান জোবায়ের হিমেল, যুবদল নেতা ওয়ায়েস কারনী প্রমূখ।
সমাবেশে জেলা ও উপজেলার বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। বক্তারা অবিলম্বে  যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর চেতনায় একটি বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা