• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

বিভাগ সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম

পিএম সৈকত,কিুড়িগ্রাম প্রতিনিধি:  / ৭৪ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
Oplus_16908288

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতায় রংপুর বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন কুড়িগ্রামের উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের ইসলামি সংগীতশিল্পী শাহীন আলম। এ সাফল্যের মধ্য দিয়ে তিনি জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছেন।
সোমবার (২৬ অক্টোবর) বিকেলে রংপুর জেলা শিল্পকলা একাডেমিতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, রংপুর জেলা শিল্পকলা একাডেমির সার্বিক সহযোগিতায় ও রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের আট জেলার প্রতিযোগীকে পেছনে ফেলে ইসলামি সংগীত ও গজল বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে প্রথম হন তিনি।
শাহীন আলম উলিপুর উপজেলার থেতরাই ইউনিয়নের বাসিন্দা। তিনি তবকপুর আবু বকর সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার ফাজিল শ্রেণির শিক্ষার্থী এবং কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির শিক্ষক। পাশাপাশি তিনি আবাবিল শিল্প ও সাংস্কৃতিক পরিষদ, উলিপুরের সাবেক পরিচালক।
জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর উলিপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় ইসলামি গজল ও হামদ-নাত বিভাগে প্রথম হন শাহীন। পরে ১০ অক্টোবর কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে কুড়িগ্রামের প্রতিনিধিত্ব করেন।
একই প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন উলিপুরের আরেক প্রতিভা কিশোরপুর ওসমানী বেইজ একাডেমির ৫ম শ্রেণির শিক্ষার্থী মোছা. মিফতাহুল জান্নাত তানিশা। সে মাদ্রাসার ইবতেদায়ি গ্রুপের ‘খ’ বিভাগে নির্ধারিত বক্তৃতায় এ কৃতিত্ব অর্জন করে।
প্রতিযোগিতা শেষে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আব্দুল মোতালেব সরকারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর বিভাগীয় কমিশনার মো. জাহাঙ্গীর আলম।
এ বিষয়ে এম. শাহীন আলম বলেন, আলহামদুলিল্লাহ, জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছি। এ অর্জনে আমি অত্যন্ত আনন্দিত। সবার দোয়া ও ভালোবাসা প্রত্যাশা করি। ইনশাআল্লাহ, জাতীয় পর্যায়েও প্রথম স্থান অর্জন করে কুড়িগ্রামের মুখ উজ্জ্বল করতে চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা