• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে দু’দিন সূর্যের দেখা মেলেনি, ঠান্ডায় কাবু মানুষ, তাপমাত্রা সর্বনিম্ন ১৯ ডিগ্রি ফুলবাড়ীতে কোরআন অবমাননার প্রতিবাদে জামায়াতে ইসলামীর বিক্ষোভ ও মানববন্ধন ভূরুঙ্গামারীতে বাংলাদেশ ব্যাংকের উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিত করণ ও অর্থায়ন কর্মসুচি উদ্যোগ(ইউডিওয়াইওজি) বাস্তবায়নে সচেতনতামূলক কর্মশালা ভূরুঙ্গামারীতে ৪ হাজার ১০০ শত ৫০ জন কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার ৬৭৩ কিলোমিটার সাইকেলযাত্রায় মাদকবিরোধী বার্তা ছড়ালেন কুড়িগ্রামের দুই তরুণ নাগেশ্বরীতে ভেকু দিয়ে কাটা হচ্ছে ফসলি জমির মাটি, কৃষকদের মাঝে অসন্তোষ ছোট্ট খোকা জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ ২১ জানুয়ারি ১০৫০ ইউপিতে ভোট: ইসি সানাউল্লাহ কুড়িগ্রামে নবম-দশম শ্রেণির বই ছাড়াই চলছে বিতরণের প্রস্তুতি, নতুন শিক্ষাবর্ষে সব বই পাওয়া নিয়ে শঙ্কা প্রাথমিকে সরবরাহ প্রায় শতভাগ, মাধ্যমিকে এসেছে ৭০ শতাংশ

কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি:  / ৬৬ Time View
Update : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রাম প্রেস ক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার (২৭ অক্টোবর) সকালে কুড়িগ্রাম প্রেসক্লাব চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
কুড়িগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সফি খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, দৈনিক বাংলার মানুষ পত্রিকার সম্পাদক লিয়াকত আলী, দীপ্ত টেলিভিশনের ইউনুছ আলী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জেলা প্রতিনিধি শফিকুল ইসলাম বেবু, এনটিভির হাসিবুর রহমান হাসিব, ৭১ টিভির রাজু মোস্তাফিজ, চ্যানেল আইয়ের শ্যামল ভৌমিক, ইত্তেফাকের ফজলে ইলাহী স্বপন, নয়া দিগন্তের রেজাউল করিম রেজা, মাই টিভির আশরাফুল হক রুবেল, মানবজমিনের মিজানুর রহমান মিন্টু, সময় টিভির বাদশা সৈকত, ডিবিসির ওয়াহেদুজ্জামান তুহিন, সময়ের আলো পত্রিকার তৌহিদুল ইসলাম বকসী ঠান্ডা, জাগো বাহে পত্রিকার সম্পাদক রেজাউল করিম রেজা, সকালের সময়ের ফিরোজ আলম মনু, স্বদেশ প্রতিদিনের শাহীন আহমেদ, ডেইলি সানের আব্দুল ওয়াহেদ, নিউ এজের গোলাম রব্বানী, ভোরের ডাকের এম রহমান রঞ্জু ও আলোকিত রাজারহাট পত্রিকার সম্পাদক ও প্রকাশক প্রহলাদ মন্ডল সৈকত প্রমুখ।
সভাপতির বক্তব্যে কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি সফি খান বলেন, দীর্ঘ ৫৯ বছর ধরে কুড়িগ্রাম প্রেস ক্লাব এ অঞ্চলের মানুষের আশা-আকাঙ্খার কথা সাহসিকতার সাথে তুলে ধরে আসছে। জেলার প্রতিটি সংকটে এবং অর্জনে গণমাধ্যমকর্মীরা সবসময় সামনের সারিতে থেকে দায়িত্ব পালন করেছেন। আগামী দিনেও কুড়িগ্রামের স্থায়ী নদী ভাঙন প্রতিরোধ, দারিদ্র্য বিমোচনসহ অঞ্চলের সকল উন্নয়নমূলক কর্মকান্ডে কুড়িগ্রাম প্রেস ক্লাব আরও জোড়ালো ভূমিকা পালন করে যাবে। তিনি জেলার সার্বিক অগ্রযাত্রায় দলমত নির্বিশেষে সকলের ঐক্যবদ্ধ সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। কেক কাটার মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ভাগাভাগি করে নেন অতিথিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা