• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
Headline
অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশী ৩৩ মাস ভারতীয় কারাগারে থাকার পর ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরেছেন কুড়িগ্রামে প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা কুড়িগ্রামে সারের দাবীতে সড়ক অবরোধ: উপ সহকারী কৃষি কর্মকর্তা অবরুদ্ধ কুড়িগ্রামে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক বীরমুক্তিযোদ্ধাকে হত্যা, অভিযুক্ত আটক সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ, ক্লাস শুরু ২৪ সেপ্টেম্বর উলিপুরে কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত রাজারহাটে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত কুড়িগ্রাম-রাজারহাট আরকে সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার রাজারহাট শিক্ষা অফিসের এক কর্মকর্তা সামলাচ্ছেন তিন উপজেলা জনবলসংকটে ব্যাহত মাধ্যমিক শিক্ষা কার্যক্রম

রাজারহাটে মোবাইল কোর্টে লাইসেন্সহীন মাংসের দোকানে জরিমানা ২০ হাজার টাকা আদায়

Reporter Name / ১৫১ Time View
Update : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাটে লাইসেন্স না থাকায় মাংস বিক্রয় কেন্দ্রের এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা আদায়  করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার নাককাটি এলাকায় অবস্থিত ‘ওবায়েদুল ট্রেডার্স’ নামের মাংসের দোকানে অভিযান পরিচালনা করা হয়।
জানা গেছে, কোনো ধরনের বৈধ লাইসেন্স ছাড়াই প্রতিষ্ঠানটি জবাইখানা ও মাংস বিক্রয় কার্যক্রম পরিচালনা করছিল। এমনকি দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে রোগাক্রান্ত গরু জবাই করে বিক্রির অভিযোগ উঠে। এসব অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা সহকারি কমিশনার(ভূমি) সামিউর রহমান রাজারহাট থানা পুলিশ ও আনসারের সহযোগীতায় ঘটনাস্থলে আদালত বসিয়ে  পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ এর ৯(১) ধারা লঙ্ঘনের দায়ে একই আইনের ২৪(১) ধারায় প্রতিষ্ঠানটিকে ২০হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তা, স্যানিটারী ইন্সপেক্টর আ. লতিফ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা