• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
Headline
শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ অর্জন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে রাজারহাটে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহত, গ্রেপ্তার-১৭ ভূরুঙ্গামারীতে যে বিদ্যালয় থেকে পাশ করেনি কেউ ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬’ মন্ত্রিসভায় অনুমোদন

চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৬ Time View
Update : বুধবার, ১২ আগস্ট, ২০২৬

কুড়িগ্রামের চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত।
বুধবার (১২ই আগষ্ট) দুপুর ১২টার দিকে উপজেলা সভা কক্ষে, ফ্রেন্ডশীপ এনজিওর আয়োজনে ও (Friendship Disability Inclusive Development Programme)-FDIDP এর অর্থায়নে “প্রতিবন্ধী ব্যক্তিদের সমাজভিত্তিক পুনর্বাসন” এবং প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে চিলমারী উপজেলা কমিটির সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ কনক চন্দ্র রায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সোহেল রানা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান, উপজেলা সমাজ সেবা অফিসার নাজমুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার উম্মে কুলছুল বেগম, ফ্রেন্ডশীপ এনজিওর রিজিওনাল কো-অর্ডিনেটর আব্দুস সালাম, প্রোগ্রাম ম্যানেজার রুহুল আমিন সরকার, ফিজিওথেরাপিষ্ট ইমরান খান, টেকনিক্যাল সুপারভাইজার হাফিজুর রহমানসহ আরও অনেক উপস্থিত থেকে বক্তব্য রাখেন। এ সময় বক্তারা “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা