‘সরকার নারীদের প্রতি সহিংসতা হ্রাস ও নির্যাতিত নারীদের বিনামূল্যে আইনি সহায়তা প্রদানে তৎপর ভূমিকা পালন করছে। সামাজিক বন্ধন অটুট রাখতে নারী-পুরুষ উভয়কে ছাড় দিতে হবে এবং সহনশীল আচরণ পারে একটি সুন্দর সমৃদ্ধশালী পরিবার গড়তে।’ বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে এক নারী সমাবেশে এসব কথা বলেন কুড়িগ্রামের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ কনক বড়ুয়া।
এএফএডি কর্তৃক জেলার প্রান্তিক নারীদের ক্ষমতায়ন প্রকল্প আয়োজিত নারী সমাবেশে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁছগাছী ও হলোখানা ইউনিয়ন থেকে ১০০জন নারী অংশগ্রহন করেন। বিশেষ করে নারীদের প্রতি সহিংসতা হ্রাস, নারী নেতৃত্বের বিকাশ, আয়বৃদ্ধিমুলক কাজে অংশগ্রহণ ও নারীদের সরকারি পরিষেবায় যুক্ত করার প্রক্রিয়ায় এই জন সমাবেশ অনুষ্ঠিত হয়।
পরে এএফএডির নির্বাহী প্রধান সাইদা ইয়াসমিনের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সিভিল জজ ভগবতী রানী, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক জয়ন্তী রানী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আহসান হাবীব, সাংবাদিক হুমায়ুন কবির সূর্য, ইভিডব্লিউ প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী কার্তিক চন্দ্র সেন প্রমুখ।
স্থানীয় বেসরকারি সংগঠন এসোসিয়েশন ফর অল্টারনেটিভ ডেভেলপমেন্ট এর “এমপাওয়ারিং ভালনারেবল ওমেন ইন কুড়িগ্রাম” প্রকল্পের ও মানুষের জন্য ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় নারী সমাবেশটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে হলোখানা ও পাঁচগাছী ইউনিয়নে সহিংসতার শিকার বেশ কয়েকজন নারীকে আইনি পরামর্শ প্রদান করেন কুড়িগ্রামের চীফ লিগ্যাল এইড অফিসার ও যুগ্ম জেলা ও দায়রা জজ কনক বড়ুয়া।