• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত

আব্দুল লতিফ,  ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ৪০ Time View
Update : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

ভূরুঙ্গামারীতে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।  শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নত করা এবং আমাদের ভবিষ্যৎ গড়া  এই প্রতিপাদ্যকে সামনে রেখে  বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৫ অক্টোবর) বিকেলে  উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্মিলিত শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম মুকুল ও শিক্ষক মিজানুর রহমান নান্নুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন  সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ জামিলুর রহমান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) জাকির হোসেন, ইউ আর সি ইন্সট্রাক্টর আতিকুর রহমান, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমজাদ হোসেন,  অধ্যক্ষ আলতাফ হোসেন, ভুরুঙ্গামারী সরকারি পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমুল হক, প্রধান শিক্ষক সাইফুর রহমান, শিক্ষক আলাউদ্দিন,  শিক্ষক রইচ উদ্দিন বাদশা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা