• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Headline
কুড়িগ্রামে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু বিভাগ সেরা হয়ে জাতীয় পর্যায়ে উলিপুরের শাহীন আলম তারুণ্যের দীপ্ত পদচারণায় কুড়িগ্রামে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রাম প্রেসক্লাবের ৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুড়িগ্রামে ২১ বছর ধরে অসহায় ও মানসিক ভারসাম্যহীন মানুষের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন কাজল নিজের আয়ে ১২০ জনের পাশে কাজল ১০ বছর ধরে আগলে রেখেছেন রাসেলকে হানিট্র্যাপ চরিত্রে দুই বাংলার জনপ্রিয় যাত্রাশিল্পী প্রিন্সেস বিউট ‘আ.লীগের নির্দোষ কর্মীদের স্বাভাবিক জীবনে ফিরতে বাধা নেই’ কুড়িগ্রামে এসএসবিসি প্রকল্পের আয়োজনে মাতৃ, নবজাতক, শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা কুড়িগ্রামে হাডুডু ঘিরে উৎসব, পুরস্কার গরু-ছাগল-রাজহাঁস ফুটপাত ছাড়াই মহাসড়ক দুর্ঘটনার ঝুঁকি এড়াতে মানববন্ধন

শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভায় কুড়িগ্রামে অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৫৮ Time View
Update : সোমবার, ১৫ জুন, ২০২৬

বিশিষ্ট নারীনেত্রী, সমাজ সংস্কারক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাজ্ঞাপন, স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ জুন) বিকেলে কুড়িগ্রাম শহরের ত্রিমোহনী এলাকায় অবস্থিত সলিডারিটি টেকনিক্যাল ইন্সটিটিউটে সানু মেমোরিয়াল সোসাইটির আয়োজনে স্থৃতিচারণমূলক আলোচনা সভায় সাবেক সিভিল সার্জন, সানু মেমোরিয়াল সোসাইটির চেয়ারম্যান এবং বিশিষ্ট চিকিৎসক ডা. এস. এম. আমিনুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সানু মেমোরিয়াল সোসাইটির প্রধান নির্বাহী কৃষিবিদ ড. শাহনাজ বেগম নাজু। তিনি বলেন, “অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর আদর্শ, মানবিক মূল্যবোধ, নারী শিক্ষা ও সমাজ উন্নয়নে তাঁর অসামান্য অবদান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ আয়োজন করা হয়েছে। তাঁর কর্ম ও চিন্তাধারা সমাজে ইতিবাচক পরিবর্তনের প্রেরণা জোগাবে।”
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর জীবনসঙ্গী, সলিডারিটির নির্বাহী পরিচালক এবং বীর মুক্তিযোদ্ধা এম. এম. হারুন অর রশিদ লাল। তিনি প্রয়াত সানুর কর্মময় জীবন, সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড, শিক্ষা বিস্তার ও নারী ক্ষমতায়নে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, “মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করাই ছিল তাঁর জীবনের মূল দর্শন। শিক্ষা, গবেষণা ও সামাজিক উন্নয়নে তাঁর অবদান আজও মানুষ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।”
আরও বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুজ্জামান, কুড়িগ্রাম প্রেসক্লাব’র সাধারণ সম্পাদক মাহফুজার রহমান টিউটর,  কুড়িগ্রাম মহিলা পরিষদের সভাপতি রওশন আরা চৌধুরী, কুড়িগ্রাম শিশু নিকেতনের অধ্যক্ষ প্রতিমা রানী চৌধুরী, ব্রক্ষপুত্র সেতু(চিলমারী-রৌমারী) বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার সরকার ভগদ, কুড়িগ্রাম আইনজীবি সমিতির অ্যাডভোকেট আহসান হাবীব নীলু, চিলমারী ক্ষেতমজুর সমিতির নেতা গোলাম হায়দারসহ অনেকে।
সভার শুরুতে প্রয়াত অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে সহকর্মী, শিক্ষার্থী, গুণগ্রাহী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষাবিদ, সুশীল সমাজের সদস্য এবং সর্বস্তরের নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা তাঁদের বক্তব্যে অধ্যাপক সানুর কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং সমাজ পরিবর্তনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা স্মরণ করেন।
উল্লেখ্য, অধ্যাপক শামসুন নাহার চৌধুরী সানু ১৯৫৬ সালের ১৬ মার্চ জন্মগ্রহণ করেন এবং ২০০৭ সালের ১৩ জুন মৃত্যুবরণ করেন। শিক্ষা, সমাজসেবা, নারী উন্নয়ন ও গবেষণা ক্ষেত্রে তাঁর অসামান্য অবদান কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজও গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। মানবকল্যাণে নিবেদিত তাঁর কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা