• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে হাট বাজার লোড- আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারহাটে প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ  ক্যাম্পেইন  উপলক্ষ্যে উঠান বৈঠক রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কাছাকাছি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড মাহির আক্ষেপ— বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি: / ১৯ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিম প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন করেন।
এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী অফিসার তানজিলা তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলাম, সদস্য সচিব সাহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনিছুর রহমান লিটন, প্রেসক্লাব রাজারহাট’র সাধারণ সম্পাদক প্রহলাদ মন্ডল সৈকত, উপজেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রহমত আলী, সফল খামারি রতন কুমার মন্ডল ও আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের স্বেচ্ছাসেবক সাধন কুমার সরকার। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের খামারি ও উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে গবাদিপশু ও হাঁস-মুরগি পালন, খামারিদের দক্ষতা বৃদ্ধি, নিয়মিত প্রশিক্ষণ এবং প্রাণিজ পণ্যের গুণগত মান নিশ্চিত করতে হবে। পাশাপাশি দেশীয় চাহিদা পূরণের পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনা কাজে লাগাতে সরকারি-বেসরকারি উদ্যোগ জোরদার এবং খামারিদের সম্পৃক্ততা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা