• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে হাট বাজার লোড- আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারহাটে প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ  ক্যাম্পেইন  উপলক্ষ্যে উঠান বৈঠক রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কাছাকাছি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড মাহির আক্ষেপ— বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে হাট বাজার লোড- আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২৬ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন ২০২৬-এর ভোটগ্রহণ চলছে। শুক্রবার (২৭ নভেম্বর) সকাল ৯টা থেকে ভূরুঙ্গামারী মহিলা কলেজ কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে মোট ১ হাজার ২৪৯ জন ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
এবারের নির্বাচনে ৮টি পদে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রতিটি পদে দুজন করে প্রার্থী রয়েছেন। অন্যদিকে সহ-সাধারণ সম্পাদক পদে মোঃ ইনতাজ আলী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি পদে মোঃ ছাইফুর রহমান (ছাতা) ও মোঃ শফিকুল ইসলাম (ট্রাক), সহ-সভাপতি পদে মোঃ আমিনুর ইসলাম (বাঘ) ও মোঃ মিলন শেখ আকাশ (ফুটবল), সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম (কলস) ও মোঃ আব্দুল হামিদ (টেপু সর্দার) (বটগাছ) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ক্যাশিয়ার পদে মোঃ নুরুল ইসলাম (চেয়ার) ও মোঃ রিয়াজ উদ্দিন (মাছ), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ছুমির উদ্দিন (নারিকেল) ও মোঃ জয়নাল আবেদীন (ঘর), দপ্তর সম্পাদক পদে মোঃ ওবায়দুল হক বাচ্চু-মন্ডল (গরুর গাড়ি) ও মোঃ সুরুজ্জামান (বাটু) (ঢোল) প্রতীক নিয়ে লড়ছেন।
এ ছাড়া প্রচার সম্পাদক পদে মোঃ মফিজুর রহমান (মাইক) ও মোঃ রমজান আলী (মোটরসাইকেল) এবং কার্যকরী সদস্য পদে মোঃ জহুরুল ইসলাম (টিউবওয়েল) ও মোঃ নূর ইসলাম গেন্দা (মই) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনকে কেন্দ্র করে শ্রমিকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। প্রার্থীরা নিজ নিজ প্রতীকের পক্ষে ভোটারদের সমর্থন আদায়ে তৎপর রয়েছেন।
উল্লেখ্য, ভূরুঙ্গামারী উপজেলা হাট-বাজার লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন ২০১০ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটির নিবন্ধন নম্বর রাজ-২৬৬১। এর প্রধান কার্যালয় ভূরুঙ্গামারী, কুড়িগ্রামে অবস্থিত।
ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা