• শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে হাট বাজার লোড- আনলোড কুলি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,৮ পদে লড়ছেন ১৬ প্রার্থী ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা রাজারহাটে প্রসবজনিত ফিস্টুলা শনাক্তকরণ  ক্যাম্পেইন  উপলক্ষ্যে উঠান বৈঠক রাজারহাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ পালিত কাছাকাছি ভূরুঙ্গামারীতে পুলিশের অভিযানে প্রায় ২০ লক্ষ টাকা মূল্যে অবৈধ ভারতীয় ভ্যাকসিন জব্দ, গ্রেপ্তার ২ কুড়িগ্রামে ইয়াবা সেবনকালে যুবক আটক, মোবাইল কোর্টে ৬ মাসের কারাদণ্ড মাহির আক্ষেপ— বিশ্বাস করুন, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী রাজারহাটে স্থাবর সম্পত্তির বাজারমূল্য নির্ধারণ সম্পর্কিত সভা অনুষ্ঠিত

ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

আব্দুল লতিফ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: / ২৩ Time View
Update : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে উত্তর ধরলা বাস-মিনিবাস উপকমিটি (৩১৪)-এর উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রা শেষে পরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়।
বিকেল ৪ টার দিকে উপকমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আজিজার রহমান বাবলার নেতৃত্বে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শোভাযাত্রাটি বের হয়। পরে এটি শহরের জামতলা মোড় প্রদক্ষিণ করে পুনরায় বাস টার্মিনালে এসে শেষ হয়। এতে উপকমিটির কয়েকশ পরিবহন শ্রমিক অংশগ্রহণ করেন।
শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবনির্বাচিত আহ্বায়ক, ডাকসুর সাবেক ভিপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানউল্লাহ আমান এমপি এবং নবনির্বাচিত সদস্য সচিব অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস এমপিকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শোভাযাত্রায় অংশগ্রহণকারী শ্রমিকরা সুশৃঙ্খলভাবে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তাঁরা কেন্দ্রীয় কমিটির নবনির্বাচিত আহ্বায়ক ও সদস্য সচিবের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
শোভাযাত্রা শেষে ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের মাঝে খাবার বিতরণ করা হয়। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ খাবার বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা