আজকের তারিখ- Thu-30-04-2026
 **   ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চায় না সরকার : প্রধানমন্ত্রী **   ‘মিনার-ই-দিল্লি’ সম্মাননায় ভূষিত রুনা লায়লা **   লালমনিরহাটে মাদক মামলায় ইউপি চেয়ারম্যানসহ দুইজনের ৫ বছর কারাদণ্ড **   ফ্যামিলি কার্ডে টাকা পেলেন ৩৭৮১৪ পরিবারের নারী প্রধান: প্রধানমন্ত্রী **   সয়াবিন তেলের দাম বাড়লো সরকার **   কুড়িগ্রামে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে সাড়ে ১৬হাজার টাকা খোয়ালেন প্রধান শিক্ষক **   ভূরুঙ্গামারী নাগেশ্বরী মহাসড়কে ট্রাক- মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ ৫ জনের মৃত্যু **   ‘গ্লোবাল ভ্যানগার্ড অনার’ পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া **   নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ **   দক্ষ ও অর্ধদক্ষ শ্রমিক নিয়ে বাংলাদেশ-বেলারুশ আলোচনা

সাংবাদিক ঊর্মি রহমান মারা গেছেন

যুগের খবর ডেস্ক: বিবিসির সাবেক সাংবাদিক ও বিশিষ্ট লেখক উর্মি রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১৪ সেপ্টেম্বর) ভারতের কলকাতায় হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। কিছুদিন ধরে অসুস্থ ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্বামী সাগর চৌধুরী ও একমাত্র সন্তান রূপক রহমানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। উর্মি রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার ....বিস্তারিত....

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে-প্রধান উপদেষ্টা

যুগের খবর ডেস্ক: সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের বিচারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। বুধবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেওয়া এ কথা বলেন তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর জাতির উদ্দেশে এটি ড. ইউনূসের দ্বিতীয় ভাষণ। গত ২৫ আগস্ট ....বিস্তারিত....

প্রধান তথ্য কর্মকর্তা, গণযোগাযোগ-ডিএফপিতে নতুন ডিজি নিয়োগ

যুগের খবর ডেস্ক: তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য কর্মকর্তা, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার (০৩ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় রদবদল করে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. নিজামুল কবীরকে তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসারের চলতি দায়িত্ব দেওয়া হয়েছে। চলচ্চিত্র ও প্রকাশনা ....বিস্তারিত....

গোলাপ ৭ দিন, শাকিল-রুপা ৫ দিন রিমান্ডে

যুগের খবর ডেস্ক: আদাবর থানার এক হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ ৭ দিন এবং সাংবাদিক শাকিল আহমেদ ও ফারজানা রুপার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেন এ আদেশ ....বিস্তারিত....

সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচার হবে: তথ্য উপদেষ্টা

যুগের খবর ডেস্ক: জুলাই গণহত্যার’ প্রকৃতচিত্র তুলে ধরে তদন্তে সহায়তায় গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। নতুন করে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পাবার পর রবিবার (১৮ আগস্ট) মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের বিগত আন্দোলনে আহতদের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছেন তথ্য উপদেষ্টা। নাহিদ ইসলাম বলেন, গণমাধ্যমকে কাজ ....বিস্তারিত....

চাকরি হারালেন একাত্তর টিভির শাকিল ও ফারজানা

যুগের খবর ডেস্ক: একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হয়েছেন প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ও উপস্থাপিকা ফারজানা রুপা। বুধবার (১৪ আগস্ট) ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মুস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একাত্তর মিডিয়া লিমিটেডের পক্ষ থেকে গত ৮ আগস্ট এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে। সেখানে বলা হয়েছে, একাত্তর মিডিয়া লিমিটেডের ....বিস্তারিত....

প্রধানমন্ত্রীর নতুন প্রেস সচিব নাঈমুল ইসলাম খান, প্রজ্ঞাপন জারি

যুগের খবর ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেস সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ‘দৈনিক আমাদের নতুন সময়’ এর ইমেরিটাস সম্পাদক নাঈমুল ইসলাম খান। বৃহস্পতিবার (৬ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব ভাস্কর দেবনাথ বাপ্পি স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মো. নাঈমুল ইসলাম খানকে তার যোগদানের তারিখ হতে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা তার সন্তুষ্টি সাপেক্ষে (যেটি ....বিস্তারিত....

নানা আয়োজনে রেডিও চিলমারী’র যুগপূর্তি অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: নানা আয়োজনে রেডিও চিলমারী ৯৯.২ এফএম এর ১ যুগ পূর্তি অনুষ্ঠিত হয়েছে। গত ২ জুন, রবিবার রেডিও চিলমারীর সম্মেলন কক্ষে দুপুরে কেক কাটার মধ্যদিয়ে যুগপূর্তি উৎসবের সূচনা হয়। এই আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত উত্তরবঙ্গ জাদুঘরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন। স্টেশন ম্যানেজার বশির আহমেদ এর সভাপতিত্বে ....বিস্তারিত....

কোন সাংবাদিক যাতে হেনস্থার শিকার না হয় : কাদের

যুগের খবর ডেস্ক: সাংবাদিকতার নামে লেখা নেই, পড়া নেই, সংবাদ বোঝে না, এর ধারেকাছেও নেই – এমন অনেকেই দেখি সরকারি অফিসে গিয়ে বসে থাকে। এরা সত্যিকারের সাংবাদিক নয়। এই ভুয়া সাংবাদিকের ব্যাপারে সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। রবিবার (২৬ মে) দুপুরে ঢাকা ....বিস্তারিত....

বঙ্গবন্ধুর সমাধিতে পিআইবির ডিজি জাফর ওয়াজেদের শ্রদ্ধা

গোপালগঞ্জ প্রতিনিধি: চতুর্থ মেয়াদে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পাওয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক জাফর ওয়াজেদ। শনিবার (১৮ মে) দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান পিআইবি মহাপরিচালক। এ সময় তিনি বিনম্র শ্রদ্ধা প্রদর্শন ....বিস্তারিত....
সম্পাদক ও প্রকাশকঃ এস, এম নুরুল আমিন সরকার
সম্পাদক কর্তৃক সারদা প্রেস, বাজার রোড, কুড়িগ্রাম থেকে মূদ্রিত ও মাচাবান্দা নামাচর, চিলমারী, কুড়িগ্রাম থেকে প্রকাশিত।
অফিসঃ উপজেলা পরিষদ মোড়, চিলমারী, কুড়িগ্রাম।
ঢাকা অফিসঃ শ্যাডো কমিউনিকেশন, ৮৫, নয়া পল্টন (৬ষ্ঠ তলা), ঢাকা- ১০০০।
ফোনঃ ০৫৮২৪-৫৬০৬২, মোবাইল: ০১৭৩৩-২৯৭৯৪৩,
ইমেইলঃ [email protected], [email protected]
এই ওয়েবসাইট এর সকল লেখা,আলোকচিত্র,রেখাচিত্র,তথ্যচিত্র যুগেরখবর এর অনুমতি ছাড়া হুবহু বা আংশিক নকল করা সম্পূর্ন কপিরাইট আইনে আইনত দন্ডনীয় অপরাধ।
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত যুগেরখবর.কম – ২০১৩-২০২৪
Design & Developed By ( Nurbakta Ali )