• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
Headline
ভূরুঙ্গামারীতে শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে অভিভাবক, শিক্ষক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হঠাৎ ব্যাটিং ধসের মুখে বাংলাদেশ রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন ভূরুঙ্গামারীতে জাঁকজমকপূর্ণ পরিবেশে বহুল প্রচারিত দৈনিক করতোয়া পত্রিকার ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল শপিংমল-মার্কেট-দোকান রাত ৮টার মধ্যে বন্ধের নির্দেশ চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে যমজ দুই ভাই তাসিন আল মাহমুদ জয় ও তামিম আল মাহমুদ বিজয় এবারে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ অর্জন জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

রাজারহাটে দৈনিক করতোয়া পত্রিকার ৫১ বছরে পর্দাপন উদযাপন

পিএম সৈকত, কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৭ Time View
Update : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬

দৈনিক করতোয়া পত্রিকা ৫১ বছরে পদার্পণ উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও দোয়া  অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(১২ আগষ্ট) দুপুরে প্রেসক্লাব রাজারহাট কার্যালয়ে এক  আলোচনা সভায় প্রেসক্লাব সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক করতোয়ার উপজেলা প্রতিনিধি প্রহলাদ মন্ডল সৈকতের সঞ্চালনায় স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন,কানুরাম সিদ্দিকীয় দাখিল মাদ্রাসার সুপারিন্টেন্ডেন্ট সাইফুল ইসলাম, আলোকিত রাজারহাট পত্রিকার প্রধান সম্পাদক দিপালী রানী রায়,  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আল মিজান মাহিন, প্রেসক্লাব সহ-সভাপতি  আমিনুল ইসলাম, এম  আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজুল ইসলাম লাভলু, দৈনিক আমার সংবাদ পত্রিকার রাজারহাট প্রতিনিধি এনামুল হক সরকার, দৈনিক দেশের কন্ঠ পত্রিকার রাজারহাট প্রতিনিধি হামিদুল ইসলাম,অভয়নগর পত্রিকার রাজারহাট প্রতিনিধি রতন চন্দ্র রায় অর্ঘ্য, আলোকিত রাজারহাট’র স্টাফরিপোর্টার মোস্তফা কামাল ও চাকিরপশার ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হান্নান আলী ও জাহিদ হাসান প্রমূখ।
বক্তারা বলেন, গত অর্ধশতাব্দী ধরে দৈনিক করতোয়া নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকমহলে আস্থা অর্জন করে এসেছে। সত্য ও ন্যায়ের পক্ষে থেকে সাধারণ মানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির অবদান অনস্বীকার্য। গণতান্ত্রিক চেতনা ও জনমুখী সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষায় করতোয়ার ভূমিকা প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। উপস্থিত সাংবাদিক ও অতিথিরা দৈনিক করতোয়ার উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন এবং পত্রিকাটির ভবিষ্যৎ অভিযাত্রায় শুভেচ্ছা জানান। অনুষ্ঠানের সভাপতি আব্দুল কুদ্দুস সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘করতোয়া কেবল একটি পত্রিকা নয়, এটি এ অঞ্চলের সাংবাদিকতার আত্মমর্যাদার প্রতীক। আগামী দিনগুলোতেও আমরা স্বচ্ছতা ও নির্ভীকতার এই পথ ধরে এগিয়ে যেতে চাই।
আলোচনা শেষে দৈনিক করতোয়া পত্রিকা উত্তোরোত্তর কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।  ৫১ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন একটি শোভাযাত্রা বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা