• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৫:২২ পূর্বাহ্ন
Headline
কুড়িগ্রামে প্রাথমিক শিক্ষক বদলিতে অনিয়মের অভিযোগ  রাজারহাটে পূজা উদযাপন পরিষদের নেতা বিজন ডাকুয়ার পরলোকগমন রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন চিলমারীতে “সাপ্তাহিক সহযোগী” পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বাষিকী পালিত কুড়িগ্রামে এসআরবি-১৩ এর অভিযানে একটি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং ০৪ বোতল এস্কাফ উদ্ধার সন্দেহের ভিত্তিতে কাউকে বাংলাদেশি বলে ফেরত পাঠানো যাবে না: কলকাতা হাইকোর্ট বাস্তব কথা আবরার ফাহাদ হত্যার রায় দ্রুত বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর শনিবার মহালয়া উদযাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গোৎসবের ক্ষণগণনা কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ

রাজারহাটে প্রেসক্লাব সদস্য মুকুল কোঙরের পরলোক গমন

পিএম সৈকত,কুড়িগ্রাম প্রতিনিধি:  / ১৮ Time View
Update : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

কুড়িগ্রামের রাজারহাট প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও নাজিমখান স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মুকুল কোঙর (৫২) পরলোকগমন করেছেন। গত শুক্রবার রাত ২টার দিকে হৃদ্ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে তাঁর মৃত্যু হয়। মুকুল কোঙর উপজেলার নাজিমখান ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের সাহেববাড়ির মৃত খোকা কোঙরের ছেলে। মৃত্যুকালে তিনি মা, স্ত্রী, এক ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার(১০ অক্টোবর) দুপুর ১২টায় সোমনারায়ণ গ্রামের পারিবারিক সাহেববাড়ি শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁর অকালমৃত্যুতে প্রেসক্লাব রাজারহাটের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এ ছাড়া বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
প্রেসক্লাব রাজারহাটের পক্ষ থেকে পৃথক শোকবার্তায় প্রয়াত মুকুল কোঙরের আত্মার শান্তি কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা